মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

রাশিয়া স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা ফেলেছে : ইউক্রেন

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছেন
আপডেট : July 2, 2022
স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা ফেলেছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের

ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে স্নেক আইল্যান্ডে ফসফরাস অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর অভিযোগ করেছে। কৃষ্ণ সাগরে অবস্থিত কৌশলগত এই দ্বীপ থেকে মস্কো তার বাহিনী প্রত্যাহারের একদিন পর এমন অভিযোগ তুলল ইউক্রেন।

শুক্রবার টেলিগ্রামে ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বলেন, রাশিয়ান নিয়ন্ত্রিত ক্রিমিয়ান উপদ্বীপ থেকে ফসফরাস বোমা নিক্ষেপকারী দুই ধরনের রাশিয়ান এসইউ-৩০ যুদ্ধবিমান দ্বীপের উপর দিয়ে উড়ে গেছে। খবর আল জাজিরার।

স্নেক আইল্যান্ডের অন্য নাম ব্যবহার করে ইউক্রেনীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আজ প্রায় ৬টা নাগাদ রাশিয়ান বিমানবাহিনীর এসইউ-৩০ বিমান দুইবার জিমিনি দ্বীপে ফসফরাস বোমা দিয়ে হামলা চালায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার দ্বীপ থেকে তাদের পিছু হটাকে নিজেদের ‘ভালো নিয়ত’ হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষায়, কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরগুলো থেকে সুরক্ষিত শস্য রপ্তানি সংগঠিত করার জন্য জাতিসংঘের প্রচেষ্টায় হস্তক্ষেপ করবে না মস্কো।

তবে শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করে যে, রাশিয়া ‘তাদের কথা রক্ষা’ করছে না। ইউক্রেনীয় বাহিনীর বিবৃতির সঙ্গে ভিডিও ফুটেজে দেখা গেছে যে, একটি বিমান দ্বীপটিতে কমপক্ষে দুইবার বোমা ফেলেছে এবং এসময় সাদা রেখা দেখা যাচ্ছে।


অন্যান্য সংবাদ