মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ফিনল্যান্ড, সুইডেন ন্যাটো, ‘রাশিয়ার কোনো সমস্যা নেই’: পুতিন

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে ‘রাশিয়ার কোনো সমস্যা নেই।’
তুর্কমেনিস্তানের রাজধানী আসগাবাদে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে নিয়ে আমাদের কোন মাথা ব্যাথা নেই, যেমনটা ইউক্রেন নিয়ে আছে।
আমাদের অঞ্চলগত কোন পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন, সুইডেন ও ফিনল্যান্ড চাইলে ন্যাটোতে যোগ দিতে পারে। এটি তাদের বিষয়।
তবে সেখানে যদি সামরিক বাহিনী ও সামরিক অবকাঠামো নির্মাণ করা হয় আমরা একই প্রতিউত্তর দেবো এবং আমাদের জন্যে যে ধরনের হুমকি তৈরি করা হলে আমরাও একই হুমকি ওই অঞ্চলগুলোর জন্যে তৈরি করবো।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশ ন্যাটোতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে বুধবার মাদ্রিদে ন্যাটো সদস্যপদ দেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে।
পুতিন ন্যাটোর সা¤্রাজ্যবাদী উচ্চাভিলাষের নিন্দা জানিয়ে ইউক্রেন সংঘর্ষের মাধ্যমে এই জোট তার আধিপত্য জাহির করতে চায় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ইউক্রেন ও ইউক্রেনের জনগণের কল্যাণ পুরো পশ্চিমা ও ন্যাটোর লক্ষ্য নয় বরং এটি তাদের স্বার্থ রক্ষার একটি উপায়।
তিনি বলেন, ন্যাটো দেশের নেতারা তাদের আধিপত্য, ও সা¤্রাজ্যবাদী উচ্চাকাক্সক্ষা পূরণেই আগ্রহী।
রুশ নেতা আরো বলেন, আটলান্টিক জোট সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিন ধরে একটি বহিরাগত শত্রুর প্রয়োজন ছিল, যার চারপাশে তারা তাদের মিত্রদের একত্রিত করতে পারবে।
তিনি বলেন, ইরান তাদের জন্যে যথেষ্ট ছিল না। আমরা তাদের সেই সুযোগ দিয়েছি পুরো বিশ্বকে তাদের চারপাশে জড়ো করার।


অন্যান্য সংবাদ