মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন জো বাইডেন

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন এবং ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের প্রবেশের বিরোধিতা প্রত্যাহার করার জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সমর্থনের ইঙ্গিত দিয়েছে।
মাদ্রিদে ন্যাটো সম্মেলনের ফাঁকে এরদোয়ানকে বাইডেন বলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেনের পরিস্থিতি সমন্বিত করার জন্য আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’
এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা তুরস্কের নতুন এফ-১৬ যুদ্ধবিমান এবং তার বিদ্যমান পুরানো নৌবহরের উন্নতির সাথে বিমান বাহিনীকে আপগ্রেড করার ইচ্ছার প্রতি জোরালো সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।
আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সচিব সেলেস্ট ওয়াল্যান্ডর সাংবাদিকদের বলেছেন,‘মার্কিন প্রতিরক্ষা বিভাগ তুরস্কের আধুনিকীকরণ পরিকল্পনাকে সম্পূর্ণ সমর্থন করে।’
তিনি বলেন, ‘তুরস্ক একটি অত্যন্ত সক্ষম, অত্যন্ত মর্যাদাপূর্ণ, কৌশলগত ন্যাটো মিত্র এবং তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা, শক্তিশালী ন্যাটো প্রতিরক্ষা সক্ষমতায় অবদান রাখে।’


অন্যান্য সংবাদ