মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

নূপুর শর্মার সমর্থনকারী দর্জিকে হত্যার পর মোদিকেও হুমকি

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 29, 2022

বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ার অভিযোগে রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লাল নামে এক দর্জিকে শিরশ্ছেদ করেছেন দুই যুবক। এরপর অনলাইনে হত্যার দায় স্বীকার করে একটি ভিডিও পোস্ট করেন ওই দু’জন। সেখানে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হত্যার হুমকি দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের পর রাজস্থানে এক মাসের জন্য নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনার পর রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধও করে দেয়া হয়।

ওই হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম কানহাইয়া লাল বলে পরে পুলিশ নিশ্চিত করে। কানহাইয়া হত্যার শিকার হওয়ার পর বিক্ষোভ হওয়ায় ঘটনাস্থলেই পড়ে ছিল তার মরদহে। পরে গভীর রাতে তার মরদেহ সরিয়ে নেয় পুলিশ। বিক্ষোভকারীরা কানহাইয়ার পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করে।

হামলাকারীরা অন্য একটি ভিডিওতে নিজেদেরকে মোহাম্মদ রিয়াজ এবং গাউস মোহাম্মদ হিসেবে পরিচয় দেয়। এসময় তার ‘শিরচ্ছেদ’ নিয়ে গর্ব প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নূপুর শর্মাকে হত্যার হুমকি দেয়।

রিয়াজ ও মোহাম্মদ দু’জনেই উদয়পুরের বাসিন্দা। তাদের রাজসমন্দ জেলার ভীম থেকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার উদয়পুরে অগ্নিসংযোগ ও বিক্ষোভের সূত্রপাত হয়। এরপর সেখানে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি টিম পাঠায় কেন্দ্রীয় সরকার। এ ঘটনার সঙ্গে ‘সন্ত্রাসবাদের’ কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখবে এনআইএ’র টিম।


অন্যান্য সংবাদ