মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

সেভেরোদোনেটস্ক ছাড়তে বাধ্য হচ্ছে ইউক্রেন বাহিনী

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 25, 2022

ইউক্রেনে যুদ্ধক্ষেত্রের কৌশলগত শহর সেভেরোদোনেটস্ক ছাড়তে বাধ্য হচ্ছে কিয়েভ বাহিনী। তাদের পিছু হটার মাধ্যমে ইউক্রেনের বৃহত্তর র্প্বূাঞ্চলীয় এলাকা দখলে নিতে রুশ বাহিনীর জন্য সহজ হবে বলে মনে করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রার্থীর মর্যাদা অনুমোদনের পর পরই এ ঘোষণা এলো। তবে ইইউ’র সদস্য পদ লাভে ইউক্রেনকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।

এদিকে সেভেরোদোনেটস্কে কয়েক সপ্তাহ ধরে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলার পরও রুশ বাহিনীর অগ্রগতি থামানো যায়নি।
সেভেরোদোনেটস্কসহ লুগানস্ক অঞ্চলের গভর্ণর সার্গেই গেইদে বলেন, এই শহর থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। টেলিগ্রামে তিনি বলেন, কয়েকমাস ধরে গোলাগুলি চলছে এমন অবস্থানে থাকার কোন মানে হয় না। নগরীর ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

সেভেরোদোনেটস্ক দখলে নেয়ার মধ্যদিয়ে রুশ বাহিনী বৃহত্তর দনবাস অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার সুযোগ পাচ্ছে বলে যেসব মন্তব্য করা হচ্ছে তার প্রেক্ষিতে এস্তোনিয়ার ইউনিভার্সিটি অব টার্টু’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক ইভান ক্লেশ বলেন, সেভেরোদোনেটস্ক থেকে পিছু হটার কারনে যুদ্ধের গতি-প্রকৃতি বদলাবে না।

এদিকে গেইদে জানিয়েছেন, রুশরা এখন লিসিচানস্কের দিকে অগ্রসর হচ্ছে। এখানে অব্যাহতভাবে বোমা হামলা চালানো হচ্ছে। শহরে যারা রয়ে গেছেন তাদের অবস্থা খারাপ।
রাশিয়ানরা গত কয়েকদিনে উত্তরাঞ্চলীয় খারকিভেও তাদের অভিযান জোরদার করেছে।


অন্যান্য সংবাদ