মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

ইসরায়েলকে রুখতে বৈঠকে হামাস ও হিজবুল্লাহ

রিপোর্টারের নাম : / ৪১ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

ইসরায়েলের হুমকি নস্যাৎ ও তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং লেবাননের হিজবুল্লাহর শীর্ষ নেতারা।

হিজবুল্লাহর জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে এ বিষয়ে বৈঠক হয়েছে।

এতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ অংশ নেন বলে মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে।

বৈঠকে ফিলিস্তিন ও লেবাননসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেন তারা। ইসমাইল হানিয়া ও হাসান নাসরুল্লাহ হিজবুল্লাহ এবং হামাসের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এ ছাড়া লেবাননের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল লতিফ দেরিয়ানের সঙ্গেও বৈঠক করেন ইসমাইল হানিয়া। এ সময় তারা পবিত্র বায়তুল মুকাদ্দাসের অবস্থান ও মর্যাদা পরিবর্তনে ইসরায়েলের নানামুখী তৎপরতা নিয়ে আলোচনা করেন

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলবিরোধী প্রতিরোধ জোরদারের উপয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই নেতা নানা চ্যালেঞ্জ ও সুযোগ কাজে লাগানোর উপায় নিয়েও কথা বলেন।


অন্যান্য সংবাদ