মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

জি-৭ সম্মেলনে ‘রাশিয়ার ওপর চাপ’ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের ঘোষণা

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

জার্মানিতে আসন্ন জি-৭ সম্মেলনে নেতারা রাশিয়ার ইউক্রেন আগ্রাসন বিষয়ে মস্কোকে চাপের মুখে রাখার লক্ষে নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেবেন। বুধবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে কঠোর প্রস্তাব গ্রহণ করবো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার বাভারিয়ায় এ সম্মেলনে যোগ দিবেন। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের নেতারা ও এতে অংশ নেবেন।
বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর এ সংস্থা রাশিয়াকে শাস্তি দেয়ার ব্যাপক অর্থনৈতিক ও কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। দেশটি গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন শুরু করে এবং তারা পশ্চিমাপন্থী দেশটির দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করার পাশাপাশি পূর্বাঞ্চলে লড়াই অব্যাহত রেখেছে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত জি-৭ সম্মেলনে অংশগ্রহণের পর বাইডেন ন্যাটো সামরিক জোটের এক সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে মাদ্রিদ যাবেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয় সম্মেলনে বক্তব্য দেবেন। তবে তিনি যুদ্ধে জড়িয়ে পড়া তার দেশ থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেবেন।


অন্যান্য সংবাদ