মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হলিউড কিংবদন্তী দিলীপ কুমারের চিরবিদায়

ডেস্ক রিপোর্ট / ১৪৮ জন দেখেছেন
আপডেট : July 7, 2021

চিরবিদায় নিলেন হলিউড কিংবদন্তী দিলীপ কুমার। বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

গত মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। তারপর একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন। এমনকি দু-একদিনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তার।

 

দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। সবশেষ মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তবে কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন সায়রা।

এর আগে ৬ জুন একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তখনই জানা গিয়েছিল, করোনা নয়, তার ফুসফুসে পানি জমেছে। এর ১২ দিন পর ছাড়া পেয়েছিলেন তিনি। কিন্তু নতুন করে শ্বাসকষ্ট শুরু হওয়ায় আবার তাকে একই হাসপাতালে ভর্তি হতে হয়।

ভারতীয় চলচ্চিত্র স্বর্ণ যুগের অন্যতম কিংবদন্তী দিলীপ কুমারকে মনে রাখবে তার অভিনীত ‘দেবদাস’, ‘মুঘলে আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’ থেকে শুরু করে ‘মধুমতী’, ‘ক্রান্তি’, ‘শক্তি’, ‘মাশাল’-এর মতো সিনেমার জন্য।


অন্যান্য সংবাদ