মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পদ্মায় ২ ফেরির সংঘর্ষে নিহত ১

শরীয়তপুর সংবাদদাতা / ৬৬ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

পদ্মা নদীর শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটের শরীয়তপুর টার্নিংয়ে দুইটি ফেরির সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন আরো একজন।

আজ (রোববার) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানচালকের নাম মোহাম্মদ খোকন। তার বাড়ি ঝালকাঠি জেলায়।

বিআইডব্লিউটিসি’র সূত্র জানায়, ‘যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। আর মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল অন্য একটি ফেরি । এসময় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন। এছাড়া একজন নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। ‘

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবল স্রোতের কারণে রাতে ফেরি চলতে সমস্যা হয়। ভোর রাতের দিকে বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল ফেরি শরীয়তপুর টার্নিং পয়েন্টে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এ সময় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় দুটি ফেরিই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়ে মুচড়ে যায় ফেরির কয়েকটি যানবাহন।

তবে ফেরি দুটো নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে এই রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনাকবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী ছিলেন।


অন্যান্য সংবাদ