মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যাত্রীবাহী বাসের ধাক্কা প্রিজনভ্যানে, আহত ৫

রিপোর্টারের নাম : / ৬৫ জন দেখেছেন
আপডেট : June 18, 2022

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রিজন ভ্যানে যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এ ঘটনায় তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন এসআই বোরহান, মজিবুর ও আমিনুল। এসআই বোরহান গাড়িটি চালাচ্ছিলেন। শনিবার (১৮ই জুন) সকাল সোয়া নয়টায় ঢাকা-মাওয়া মহাসড়কের আব্দুল্লাহপুর কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রিজন ভ্যানকে ধাক্কা দেওয়া বাসের হেলপার ও ড্রাইভার আহত অবস্থায় পালিয়ে যায়। যে কারণে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আসামি নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে যাচ্ছিল ঢাকা জেলা পুলিশের একটি প্রিজন ভ্যান। সকালে সেটি জেলা পুলিশ লাইনস মিলব্যারাক থেকে রওনা দেয়।

পথে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেটের পশ্চিম পাশে ঢাকা-মাওয়া মহাসড়কের উপর ইউ টার্ন করছিল। এ সময় পিছন থেকে পদ্মা ট্রাভেলসের শরীয়তপুর পরিবহন নামক একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-২০০৭) প্রিজন ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় প্রিজন ভ্যানটি ঢাকা মহাসড়কের ওপর উল্টে যায়।

বাসটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের হেলপার ও ড্রাইভার সামান্য আহত হলেও বাসে থাকা যাত্রীরা সবাই অক্ষত রয়েছে।

ঢাকা মাওয়া হাইওয়ে পুলিশের হাসাড়া ক্যাম্পের এস আই বাহারুল জানান দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিজন ভ্যানটি মূল রাস্তা থেকে রেকার দিয়ে সরিয়ে রাস্তা যানচলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান জানান, দুর্ঘটনাকবলিত স্থানটিতে একটি অবৈধ ইউটার্ন আছে। সেখানে এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি ইউটার্নটি বন্ধ করে দিতে। এটি বন্ধ হলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


অন্যান্য সংবাদ