মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

ভারতে কয়েকটি রাজ্যে বন্যায় রেড অ্যালার্ট, নিহত ৯

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : June 17, 2022

ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা-ভূমিধসে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। এছাড়া টানা বৃষ্টিতে বাড়ছে ভারতের ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আসামে।

পানিবন্দী হয়ে পড়েছেন রাজ্যটির ২৫ জেলার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ লাখ। ডুবে গেছে বহু সড়ক। অন্তত ছয়টি স্থানে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। আসাম, মেঘালয়, অরুণাচল ও পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে রেড অ্যালার্ট জারি করেছে রাজ্য আবহাওয়া দপ্তর।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের আলিপুর দুয়ারেও জারি হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও কুচবিহারে ভূমিধসের শঙ্কায় পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

এদিকে দক্ষিণ ভারতের কর্নাটক ও কেরালা রাজ্যেও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। সেখানে বন্যার শঙ্কা করছে দেশটির আবহাওয়া অফিস।


অন্যান্য সংবাদ