মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দেবে বাইডেন

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 16, 2022

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আরও অস্ত্রের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৫ জুন) বিকেলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ হয় জো বাইডেনের। এসময় তিনি ইউক্রেনকে সহযোগিতার আশ্বাস দেয়ার পর কিয়েভে অস্ত্র পাঠানোর ঘোষণা দেন।

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনকে আরও ১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের মধ্যে থাকবে কামান, জাহাজ বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, কামানের গোলা ও অত্যাধুনিক রকেট ব্যবস্থা। যুদ্ধে ইতোমধ্যে এই রকেট ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন।

ওই ফোনালাপে বাইডেন বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। গণতন্ত্র রক্ষায় লড়ছে ইউক্রেন। তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সাহায্য চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি ওয়াশিংটনের পক্ষ থেকে আরও ২২ কোটি ৫০ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, সেই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য খাদ্য, সুপেয় পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি নিত্যপণ্য পাঠানো।


অন্যান্য সংবাদ