মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফাউচি করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 16, 2022

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা মহামারি মোকাবেলার প্রধান মুখ ও দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) জানায়, পরীক্ষায় বুধবার ফাউচির কোভিড পজিটিভ এসেছে।

এনআইএইচ জানিয়েছে, ফাউচির বয়স এখন ৮১ বছর। তার শরীরে করোনার মৃদু উপসর্গ আছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টাও। ফাউচি ইতোমধ্যে করোনা টিকার প্রথম দুই ডোজ ও দুটি বুস্টার ডোজ নিয়েছেন। সম্প্রতি তিনি বাইডেনের সংস্পর্শে আসেননি বলে জানিয়েছে এনআইএইচ।

ফাউচির বর্তমান অবস্থান নিয়ে এনআইএইচ জানিয়েছে, ফাউচি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) কোভিড সংক্রান্ত নির্দেশনা ও তার চিকিৎসকের দেয়া পরামর্শ মেনে বাড়িতে থেকে কাজ চালিয়ে যাবেন। যখন তিনি করোনা নেগেটিভ হবেন তখন আবার এনআইএইচে সশরীরে কাজে ফিরবেন।

দীর্ঘদিন ধরে এনআইএইচের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালকের দায়িত্বে আছেন ফাউচি। এছাড়া ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে হওয়া প্রত্যেকটি মহামারি মোকাবেলায় নেতৃত্ব দিয়েছেন তিনি। এইডসের বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন ফাউচি।

করোনাভাইরাস চীনে প্রাদুর্ভাবের পর বিশ্বজুড়ে যখন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন, তখন করোনা নিয়ে বিশ্বাসযোগ্য তথ্যের উৎসের ক্ষেত্রে আস্থা রাখার মতো একজন হয়ে ওঠেন তিনি। গণমাধ্যমের সামনে তার শান্ত ও অধ্যাপকের মতো পরামর্শে মানুষের উদ্বেগ অনেকটা কমে।


অন্যান্য সংবাদ