মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

আমিরাতকে নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন জোট

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 16, 2022
আমিরাতকে নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্রের নতুন জোট

সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) নিয়ে ইসরায়েল, ভারত ও যুক্তরাষ্ট্র নতুন একটি জোট গঠন করেছে। নতুন এই জোটের নাম দেয়া হয়েছে ‘আইটুইউটু’।

জোটে আইটু বলতে ইন্ডিয়া ও ইসরায়েল এবং ইউটু বলতে ইউএই ও ইউএস’কে বোঝানো হয়েছে।

বুধবার (১৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই জোটের একটি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই মাসে।

এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে সম্মেলনের ব্যাপারে বলা হয়েছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নতুন এই জোটকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টা হিসেবে আয়োজন করা হচ্ছে এই শীর্ষ সম্মেলনের।

জানা গেছে, আইটুই্‌উটু গ্রুপের প্রথম ভার্চ্যুয়াল সম্মেলনে বৈশ্বিক খাদ্য-নিরাপত্তা সংকট এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। এ জন্য আগামী মাসে ভার্চ্যুয়াল সম্মেলনে অংশ নেবেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এর আগে গত অক্টোবরে ওই চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সময় চার দেশের জোটকে ‘ইন্টারন্যাশনাল ফোরাম ফর ইকোনমিক কো অপারেশ’ বলা হয়েছিল। আর এবার সেই চার দেশেরই রাষ্ট্রপ্রধানরা ‘আইটুইউটু’ সংগঠন গড়ে সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, জো বাইডেনের আগামী ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত মধ্যপ্রাচ্য সফরে থাকার কথা। এই সময়ে সৌদি আরবসহ ইসরায়েল ও পশ্চিম তীর সফরে থাকবেন তিনি। আর এই সময়ের মধ্যেই ‘আইটুইউটু’র সম্মেলন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


অন্যান্য সংবাদ