মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অস্ত্র আইন কঠোর করতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশটির মানুষ। ‘বন্দুক হামলা থেকে মুক্তি চাই’- এমন স্লোগানকে সামনে রেখে অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ।

সম্প্রতি টেক্সাস ও নিউইয়র্কে বড় দু’টি বন্দুক হামলায় হতাহতের ঘটনায় অস্ত্র আইন কঠোর করার দাবি উঠেছে দেশজুড়ে। সেই দাবিতেই স্থানীয় সময় শনিবার (১১ই জুন) ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাজপথে নামতে বাধ্য হয়েছে লাখো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আর দেরি নয়, এখনই আইনটি বাস্তবায়নের সময়।

রাজপথের আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেসকে বন্দুক সুরক্ষা আইন পাসের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২৪শে মে টেক্সাসের এক প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী নিহত হয়। এর আগে নিউইয়র্কে গুলিতে ১০ জন নিহত হন। আরও কয়েকটি রাজ্য বিচ্ছিন্ন বন্দুক হামলার ঘটনা ঘটেছে।


অন্যান্য সংবাদ