মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেল উত্তর কোরিয়া

রিপোর্টারের নাম : / ৬১ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়েছেন শোয়ে সন-হুই। এর আগে তিনি উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শোয়ে এমন সময় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন, যখন দেশটি একের পর এক পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। খবর এনডিটিভি।

উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম কেসিএনএর খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শোয়ে সন হুইকে বাছাই করা হয়েছে।

এর আগে এ পদে আসিন ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিওন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। শোয়ে তাঁর স্থলাভিষিক্ত হলেন।

ইংরেজি ভাষায় দক্ষতা থাকা শোয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের আলোচনার সময় উপস্থিত ছিলেন। শোয়ে। এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় কিম জং উনের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন তিনি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যানয়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শোয়ে। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি মনে করি উত্তর কোরিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র সুবর্ণ সুযোগ হারিয়েছে।’

সম্প্রতি পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনায় অনেকটাই ভাটা পড়েছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বারবার আহ্বানে সাড়া দেয়নি উত্তর কোরিয়া।


অন্যান্য সংবাদ