মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাম অয়েলের দাম ৮০ হাজার টাকা কমার আভাস

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

চলতি বছরের শেষদিকে অপরিশোধিত পাম অয়েলের দাম কমবে। এসময়ে বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়ায় প্রতি টন পাম অয়েলে ৪ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত হ্রাস পাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা।
পাম অয়েল শিল্প বিশেষজ্ঞ দোরাব মিস্ত্রে এ প্রত্যাশা করছেন। তার বরাত দিয়ে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে সেই তথ্য জানা গেছে।
ইউওবি কে হিয়ান (ইউওবিকেএইচ) গবেষণার সবশেষ প্রতিবেদনে বিশেষজ্ঞ মিস্ত্রে উল্লেখ করেন, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রতি টন পাম অয়েলের দাম ৪ হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) কমতে পারে।
তিনি বলেন, ইন্দোনেশিয়ায় ভালো উৎপাদন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শিথিল হওয়ায় আশায় এ প্রত্যাশা করা হচ্ছে।
বিশেষজ্ঞ মিস্ত্রে বলেন, অনুকূল আবহাওয়া বিরাজ এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় চলতি বছর ইন্দোনেশিয়া ৩ মিলিয়ন টন পাম অয়েল বেশি উৎপাদিত হবে।
তিনি যোগ করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি আর ৯০ দিন অতিক্রম না করে, তাহলে এ বছরের তৃতীয় প্রান্তিকে ইউক্রেনের সূর্যমুখী তেল বিশ্ববাজারে প্রবেশ করবে।
তবে চলমান যুদ্ধ অব্যাহত থাকলে ভোজ্যতেলের চাহিদা আরও খারাপ হতে পারে। কারণ, আন্তর্জাতিক বাজারে সূর্যমুখী তেলের জোগান সীমিত হয়ে পড়েছে।


অন্যান্য সংবাদ