মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে মাঙ্কিপক্স শনাক্ত ছাড়ালো এক হাজার

রিপোর্টারের নাম : / ৪৫ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

বিশ্বে মাঙ্কিপক্স ভাইরাসে শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র- সিডিসি। এই রোগে শনাক্ত আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

ঝুঁকি কম থাকলেও মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে আপাতত ঘনিষ্ঠতা না বাড়াতে বলছেন বিশেষজ্ঞরা। মাঙ্কিপক্স থেকে বাঁচতে ভ্রমণকারীদের মাক্স ব্যবহারের পরামর্শ দিলেও পরবর্তীতে নির্দেশনাটি সরিয়ে নিয়েছে সিডিসি। মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলোয় মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব রয়েছে। তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি।

এখন যাদের মাঙ্কিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে- তাও স্পষ্ট নয় বলে জানিয়েছে সিডিসি। সম্প্রতি উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে শনাক্ত হওয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যে ৩০২ জন, স্পেনে ১৯৮, পতুর্গালে ১৫৩, এবং কানাডায় ৮০ জন মাঙ্কিপক্সে শনাক্ত হয়েছেন।


অন্যান্য সংবাদ