মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

উ. কোরিয়াকে সতর্ক করলো দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ৬৯ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

রোববার উত্তর কোরিয়া আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর একদিন পরই সোমবার ঠিক আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েই এর জবাব দিলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, ‘উত্তর প্রতিবেশী থেকে যেকোনো ধরনের উস্কানির কঠোর জবাব দেবে তার সরকার। জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবো আমরা।’ সিউলে একটি যুদ্ধ স্মারক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘন্টা পর দুই মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আটটি সারফেস-টু-সার্ফেস আর্মি ট্যাকটিকাল মিসাইল সিস্টেম-এটিএসিএমএস নিক্ষেপ করলো। যার একটি ছোঁড়া হয় যুক্তরাষ্ট্র থেকে আর সাতটি দক্ষিণ কোরিয়া থেকে।

এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের পরপরই পিয়ংইয়ং সিরিজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত সপ্তাহের পর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এটি দ্বিতীয় পদক্ষেপ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন অস্ত্রের সহায়তায় দক্ষিণ কোরিয়া তাদের শক্তি প্রদর্শন করছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার পূর্ববর্তী প্রশাসন এই ধরনের প্রদর্শন থেকে বিরত ছিলো। গত মাসে অভিষিক্ত হওয়া প্রেসিডেন্ট ইউন উত্তর কোরিয়ার বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিচ্ছিন্ন কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া সম্প্রতি বেশকিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায় তারা। এরপরই জাতিসংঘ দেশটির ওপর ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র: বিবিসি


অন্যান্য সংবাদ