মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পূর্ব ইউক্রেনে রুশ জেনারেল রোমান কুতুজভ নিহত

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

পূর্ব ইউক্রেনে একজন রুশ জেনারেল নিহত হয়েছেন। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক আলেকজান্ডার স্লাদকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এ কথা জানান। তবে, মেজর জেনারেল রোমান কুতুজভ কখন এবং কোথায় নিহত হয়েছেন, তা জানাননি তিনি।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

সম্প্রতি ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্ক দখল করতে আক্রমণ জোরদার করেছে রুশ বাহিনী। যুদ্ধের প্রথম দিকে রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয়ে শহরটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে মস্কো।

রাশিয়া এরই মধ্যে সামরিক মৃত্যুকে রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে শ্রেণিবদ্ধ করেছে এবং ২৫ মার্চ থেকে ইউক্রেনে হতাহতের পরিসংখ্যান হালনাগাদ করেনি তারা।

এর আগে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এক হাজার ৩৫১ রুশ সৈন্য নিহতের কথা জানিয়েছিল মস্কো।

শুরু থেকেই রাশিয়া বলেছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও রুশ-ভাষাভাষী জনগোষ্ঠীকে জাতীয়তাবাদীদের হুমকি থেকে মুক্তি দেওয়ার জন্য ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে দেশটি।

তবে, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার দাবিকে আগ্রাসনের অজুহাত হিসেবে উড়িয়ে দিয়েছে।


অন্যান্য সংবাদ