মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আগ্রাসী পদক্ষেপের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করল লেবানন

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
আগ্রাসী পদক্ষেপের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করল লেবানন

বিরোধপূর্ণ জলসীমায় যেকোনো ‘আক্রমনাত্মক পদক্ষেপের’ ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে লেবানন। ওই জলসীমায় দুই দেশই অফশোর এনার্জির খোঁজ করছে। এরই অংশ হিসেবে গ্যাস উত্তোলনে ওই এলাকায় পৌঁছেছে ইসরায়েলের একটি জাহাজ। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, লন্ডনভিত্তিক এনার্জিয়ান পরিচালিত প্রাকৃতিক গ্যাস স্টোরেজ এবং উৎপাদন জাহাজের আগমনের পর বিতর্কিত এলাকায় যেকোনো কার্যকলাপ আগ্রাসন এবং একটি উস্কানিমূলক কাজ হবে।

ইসরায়েল বলেছে, যে জলসীমা নিয়ে বিরোধ দেখা দিয়েছে তা তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে। এটি বিতর্কিত জলসীমার মধ্যে নয় বলে দাবি তাদের।

তবে রোববার এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছে যে আউন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে ‘ইসরায়েলের সঙ্গে বিতর্কিত সামুদ্রিক এলাকায় জাহাজের প্রবেশের বিষয়ে আলোচনা করেছেন এবং সেনাবাহিনী কমান্ডকে বিষয়টির ওপর ভিত্তি করে সঠিক ও সরকারি তথ্য সরবরাহ করতে বলেছেন’।

আউন বলেন, দক্ষিণের সামুদ্রিক সীমানা নির্ধারণের জন্য আলোচনা অব্যাহত রয়েছে এবং ‘বিতর্কিত এলাকায় যেকোনো কাজ বা কার্যকলাপ একটি উস্কানি ও আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিনিধিত্ব করে’।

আউনের বিবৃতির ব্যাপারে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের জ্বালানিমন্ত্রী কারিন এলহারার জাহাজটি যাওয়াকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে তিনি আশা করেন যে এটি দ্রুত কাজ শুরু করবে।


অন্যান্য সংবাদ