মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আন্তর্জাতিক গণমাধ্যমে সীতাকুণ্ড ট্র্যাজেডি

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : June 5, 2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে বাংলাদেশ। বিবিসি, দ্য গার্ডিয়ান, আল-জাজিরা, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে গুরুত্বসহ এসেছে ঘটনাটি।

শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে। এতে বহু হতাহত হয়েছে। দগ্ধ শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিবিসি তাদের মূল প্রচ্ছদে রেখেছে সীতাকুণ্ডে আগুনের ঘটনা। খবরে বলা হয়েছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রাম থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। এতে দগ্ধ ও নিহতদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পরিস্থিতিকে খুবই নাজুক অ্যাখ্যা দিয়েছে বিবিসি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাও একইভাবে গুরুত্ব দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড আগুনের খবর প্রকাশ করেছে। দীর্ঘচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস বাহিনী। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক কেমিকেলে বিস্ফোরণে অগ্নিকাণ্ডে লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান। একইভাবে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে যোগ দিয়েছে সেনাবাহিনী। আজ রোববার দুপুর ১টা পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।


অন্যান্য সংবাদ