মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নরসিংদীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম : / ৬৭ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

নরসিংদীর রায়পুরায় একটি রেল ক্রসিংয়ে পিকআপ-ট্রেন সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শনিবার (০৪ মে) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় মেলেনি। তবে তারা সকলেই পিকআপ এর যাত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর শোয়া ১ টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেল ক্রসিং পার হচ্ছিলো একটি যাত্রীবাহী পিকআপ। পিকআপটি রেল লাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সুবর্না এক্সপ্রেস ট্রেনটি পিকআপ টিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। এসময় ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং ৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে যায়।

মো. সাদ্দাম হোসাইন নামে স্থানীয় একজন বলেন, পিকআপে ড্রাইভারসহ মোট ৬ জন ছিল। ২ জন ঘটনাস্থলেই মারা গেছে। এই রেল ক্রসিংটিতে কোনো গেইটম্যান থাকেনা।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


অন্যান্য সংবাদ