মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

জার্মানিতে ট্রেন লাইনচ্যুতে হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন ট্রেনের যাত্রী ছিলেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

ব্যাভারিয়া পুলিশ জানায়, গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল।
তাদের বেশিরভাগই শিক্ষার্থী। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

জার্মানির সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা যায়, দ্বিতল ট্রেনের কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে।

ওই এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


অন্যান্য সংবাদ