মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা দিলেন এরদোয়ান

রিপোর্টারের নাম : / ৫০ জন দেখেছেন
আপডেট : June 3, 2022
সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা দিলেন এরদোয়ান

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। খবর আল আরাবির।

কয়েক সপ্তাহ ধরেই কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) নিয়ন্ত্রণে থাকা উত্তর সিরিয়ার কিছু অংশ হামলার হুমকি দিয়ে আসছে তুরস্ক। তাদের ভাষায় ‘সন্ত্রাসীদের’ নির্মূল করার এবং সিরিয়া-তুর্কি সীমান্তে একটি বাফার জোন তৈরি করতে প্রতিশ্রুতি দিয়েছে আঙ্কারা।

সম্ভাব্য এই অভিযানের ব্যাপারে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে বুধবার আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) একটি সংসদীয় গ্রুপের সভায় বক্তৃতায় এরদোয়ান নিশ্চিত করেছেন যে, উত্তর সিরিয়ায় নতুন তুর্কি সামরিক অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।

এরদোয়ানের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, আমরা ৩০ কিলোমিটার গভীর নিরাপদ অঞ্চল (সিরিয়া) তৈরির সিদ্ধান্তের একটি নতুন পর্যায়ে প্রবেশ করছি। আমরা তেল রিফাত এবং মানবিজকে সন্ত্রাসী মুক্ত করছি।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বেশিরভাগ সদস্য কুর্দি মিলিশিয়া পিপলস প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজি)। তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সিরিয়ার শাখা হিসেবে বিবেচনা করে। এই কুর্দি মিলিশিয়াকে আঙ্কারা, ইইউ এবং যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।


অন্যান্য সংবাদ