মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

‘যথেষ্ট’ হয়েছে : বাইডেনের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম : / ৫৩ জন দেখেছেন
আপডেট : June 3, 2022
‘যথেষ্ট’ হয়েছে : বাইডেনের হুঁশিয়ারি

দুই সপ্তাহের ব্যবধানে পর পর যুক্তরাষ্ট্রে কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (২ জুন) কংগ্রেসকে আহ্বান জানান, বন্দুক আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখার বিষয়টির সম্প্রসারণ ও অন্যান্য বিষয়গুলো নজরে আনার।

হোয়াইট হাউজ থেকে সরাসরি সম্প্রচারিত এক বক্তৃতায় বাইডেন টেক্সাসের একটি স্কুলে, নিউইয়র্কের একটি মুদি দোকানে এবং ওকলাহোমার একটি মেডিকেল ভবনে হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।

এ সময় তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আরও কত প্রাণ যাবে এতে? তিনি বলেন, ‘আমেরিকায় বন্দুক আইন সংশোধন করুন’। ‘ঈশ্বরের দোহাই, আমরা আর কত হত্যাকাণ্ড মেনে নিতে রাজি আছি?’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আবার আমেরিকান জনগণকে ব্যর্থ হতে দিতে পারি না।’ তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানান, বন্দুক আইন নিয়ে পার্লামেন্টে সংশোধনের বিল নিয়ে আসার জন্য।

আমেরিকার নিয়ম অনুযায়ী, আইন বদল করতে হলে প্রথমে তা কংগ্রেসে আনতে হবে। সেখানে বিল পাশ হলে তা যাবে সিনেটে। সিনেট সেই বিলকে ছাড়পত্র দিলে তবেই প্রেসিডেন্ট সই করে বিলকে আইনে পরিণত করতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ও একজন ডেমোক্রেট নেতা বাইডেন এর আগেও বলেন, এখন আমেরিকায় যেভাবে বন্দুক কেনা যায়, সেই প্রক্রিয়ায় বদল আনা দরকার। যিনি বন্দুক কিনছেন, তার বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দিলে তবেই বন্দুক কেনা যাবে।

তার নির্দেশনায় আরও ছিল, বন্দুকের ম্যাগাজিনের মাপ বড় হবে না। উচ্চ-ক্ষমতাসম্পন্ন বন্দুক খোলা বাজারে বিক্রি করা যাবে না। ওই ধরনের বন্দুক নিয়ে বন্দুকধারী যদি হামলা চালায়, তাহলে বিক্রেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, অন্য যে কোনো ধনী দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। সম্প্রতি বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।


অন্যান্য সংবাদ