বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

মিয়ানমারে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি সংস্থা ‘ইউএনওসিএইচএ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের স্যাগাইন অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছে তিন লাখ বাসিন্দা। সেখানে প্রায়ই জান্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। স্যাগাইন ও পার্শ্ববর্তী ম্যাগওয়ে শহরে মোবাইল সেবা, খাবার, ওষুধ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির জান্তা সরকার।

জাতিসংঘ সতর্ক করেছে, অসন্ন বর্ষা মৌসুম ও সংঘর্ষ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। গত বছর মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতাসীন অং সান সু চির এনএলডি সরকার উৎখাত করে সেনাবাহিনী। এনএলডি নেত্রী অং সান সু চিসহ তাঁর দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে দেশটির ৭ লাখেরও বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠি যুদ্ধ শুরু করে এবং জান্তার পক্ষ থেকে পাল্টা আক্রমণ করা হয়। এনওসিএইচএ বলছে, অভ্যুত্থান পরবর্তী সহিংসতার ঘটনায় ১২ হাজারের বেশি বেসামরিক সম্পত্তি জ্বালিয়ে দেওয়া বা নষ্ট করা হয়েছে।


অন্যান্য সংবাদ