মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

রিপোর্টারের নাম : / ৬২ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

দিনাজপুরের ফুলবাড়ীতে চাল বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে একজন। বুধবার দিবাগত রাত আড়াইটার সময় দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা উর্বশী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগরের এলাকার বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৭) ও একই উপজেলার বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে সবুজ (২৪)। গুরুতর আহত খলিদ (১৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ তার মোটরসাইকেলে আরো দু’জনকে নিয়ে নিমতলা মোড় হতে সুজাপুর যাচ্ছিল। পথিমধ্যে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা উর্বশী সিনেমা হলের সামনে এলে বিপরীতদিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

অপর একজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়।


অন্যান্য সংবাদ