মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অবশেষে ইউক্রেনে ভারী রকেট পাঠাতে রাজি বাইডেন

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চলমান যুদ্ধে ইউক্রেনকে আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র আরও উন্নত রকেট সিস্টেম পাঠাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দীর্ঘ অনুরোধের প্রেক্ষিত্রে ভারী রকেট পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই অস্ত্র ইউক্রেনের শত্রু বাহিনীকে আরও সুনির্দিষ্টভাবে দীর্ঘ দূরত্ব থেকে আঘাত করতে সহায়তা করবে। যদিও রাশিয়ার লক্ষ্যবস্তুতে অস্ত্র ব্যবহার করা হতে পারে এই ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধটি প্রত্যাখ্যান করেছিল।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এই রকেট সিস্টেম হাতে পেলে ইউক্রেন একসঙ্গে অনেকগুলো রকেট শত শত মাইল দূরে নিক্ষেপ করতে সক্ষম হবে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে এমন অস্ত্র প্রয়োজন বলে মনে করছেন তারা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেনকে ভারী অস্ত্র দিলে তারা যদি রাশিয়ার ভূখন্ডে ছুড়ে বসে তাহলে সংঘাত আরও বেড়ে যাবে বলে হোয়াইট হাউজ উদ্বিগ্ন।

এর আগে এক ঘোষণা জো বাইডেন বলেন, ইউক্রেন থেকে রাশিয়ায় আক্রমণ করা সম্ভব -এমন দীর্ঘপাল্লার কোনো অস্ত্র কিয়েভ সরকারকে দেবে না মার্কিন প্রশাসন।


অন্যান্য সংবাদ