মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

রিপোর্টারের নাম : / ৬১ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

রাশিয়ান প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ডকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দেশটি রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মস্কো এই ব্যবস্থা নিয়েছে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে। খবর পার্সটুডে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই নিয়ে ইউরোপের চার দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করল মস্কো।

গ্যাজপ্রম বলেছে, ৩০ মে ব্যবসায়িক লেনদেনের শেষদিন থাকলেও তারা হল্যান্ডের গাস আমদানিকারক কোম্পানি গ্যাস টেরার কাছ থেকে গ্যাসের দাম পায় নি। একারণে গ্যাজপ্রম হল্যান্ডের কোম্পানিকে গ্যাসের সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে। গ্রাজপ্রমের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে।

এর আগে হল্যান্ডের ওই কোম্পানি গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেছিল। গ্যাজপ্রম এক্সপোর্ট এর কাছে। তারা বলেছে, রুবলে গ্যাসের দাম পরিশোধ করলে পশ্চিমা নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হবে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর নজিরবিহীনভাবে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে রাশিয়া বলেছে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়া থেকে কেনা তেল এবং গ্যাসের দাম রুবলে পরিশোধ করতে হবে।


অন্যান্য সংবাদ