মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না: রিজভী

রিপোর্টারের নাম : / ৫৪ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

মুক্তিযুদ্ধে অবদান, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ, দেশপ্রেম, সততা ন্যায়নিষ্ঠার কারণেই জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের গায়ের জ্বালা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ যতো চেষ্টাই করুক, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো নানা কর্মসূচী পালন হচ্ছে। মঙ্গলবার (৩১ মে) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস।

এছাড়া, জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন জায়গায় জিয়াউর রহমানের জন্য মিলাদ ও দোয়া মাহফিলেও সরকার দলীয় ক্যাডাররা হামলা ও ভাংচুর চালিয়েছে। পঁচাত্তরে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল, আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।


অন্যান্য সংবাদ