মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

স্বর্ণ খনি শ্রমিকদের লড়াইয়ে প্রাণ গেল ১০০ জনের

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : May 31, 2022
দুই ব্যক্তির লড়াইয়ের কারণে প্রাণ গেল ১০০ জনের

আফ্রিকার দেশে চাদের উত্তরাঞ্চলীয় প্রত্যন্ত এলাকা অনানুষ্ঠানিক স্বর্ণ খনি শ্রমিকদের মধ্যে লড়াইয়ে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। আর ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়ায়া ব্রাহিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘দুই ব্যক্তির মধ্যে একটি বিরোধের অবনতি’ হওয়ায় এই সংঘর্ষ হয়। লিবিয়ার সীমান্তের কাছে পার্বত্য কৌরি বৌগৌদি জেলায় চাদ এবং এর প্রতিবেশী দেশগুলোর খনি শ্রমিকরা মূল্যবান ধাতব সংগ্রহে আসে।

গত সপ্তাহে এই সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনার বিস্তারিত এখন বেরিয়ে আসছে। কিছু গ্রুপ বলছে, সরকারি হিসাবের চেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। কিছু মৃত্যুর জন্য নিরাপত্তা বাহিনীকেও দায়ী করেছে তারা।

রাজধানী এন’জামেনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তর-পূর্বে প্রথম যখন এই সহিংসতার খবর সামনে আসে, এর প্রায় সঙ্গে সঙ্গেই ওই এলাকায় একটি মিশন পাঠায় সরকার।

জেনারেল ব্রাহিমকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, একটি বড় সামরিক দল এলাকায় শান্তি ফিরিয়ে এনেছে। তিনি আরও বলেন, মৌরিতানিয়া এবং লিবিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

গত সপ্তাহে চাদের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান মাহামত নুর ইবেদু বলেছিলেন, সংঘর্ষ ঠেকাতে যে সৈন্যদের পাঠানো হয়েছিল তারা ‘মানুষজনের ওপর গুলি চালিয়েছে’।

তিনি এবং একজন বিরোধী নেতা বলেছেন, এ ঘটনায় ২০০ জন নিহত হয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ এটি অস্বীকার করেছে এবং বলেছে যে এজন্য তারা দায়ী নয়। এদিকে এই সংঘর্ষের পর কৌরি বৌগৌদিতে সব সোনা খনির কার্যক্রম স্থগিত করা হয়েছে।


অন্যান্য সংবাদ