মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাকিস্তানে নিম্ন আয়ের পরিবারকে নগদ অর্থ সহায়তার ঘোষণা

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : May 30, 2022
পাকিস্তানে জ্বালানির দাম বাড়ায় নিম্ন আয়ের পরিবারকে নগদ অর্থ সহায়তার ঘোষণা

পাকিস্তানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির নিম্ন আয়ের পরিবারগুলোর ওপরে। ফলে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ২৮ হাজার কোটি পাকিস্তানি রুপির একটি তহবিল ঘোষণা করেছে দেশটির সরকার।

‘সস্তা পেট্রল ও সস্তা ডিজেল’ কর্মসূচির আওতায় সরকার ৪০ হাজার রুপির কম আয়ের পরিবারগুলোকে এককালীন দুই হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এ আয় মাসিক না বাৎসরিক সে বিষয়ে কিছু উল্লেখ নেই। খবর ডনের।

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে নতুন করে ঋণ নেওয়ার জন্য। তবে আইএমএফ শর্ত হিসেবে জ্বালানির ওপর ভর্তুকি তুলতে বললে জ্বালানির ওপর ভর্তুকি তুলে নেওয়া হয়। এতে এক ধাক্কায় পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ৩০ রুপি।

এর ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ধাক্কা লেগেছে। এমন পরিস্থিতিতে সরকার ‘সস্তা পেট্রল ও সস্তা ডিজেল’ কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচির আওতায় দেশের ১ কোটি ৪০ লাখ মানুষ সুবিধা পাবে বলে দাবি করছে দেশটির সরকার। এতে যে অর্থ ব্যয় হবে, তা আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত হবে।

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, আসছে জুন থেকে এমন প্রতিটি পরিবারকে ২ হাজার রুপি করে দেওয়া শুরু হবে। এজন্য জুনেই খরচ হবে ২ হাজার ৮০০ কোটি রুপি।


অন্যান্য সংবাদ