মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেন থেকে চুরি করা শস্য নিয়ে সিরিয়া বন্দরে রুশ জাহাজ

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে শস্য চুরির অভিযোগ এনেছিল ইউক্রেন। মস্কো সেই অভিযোগ অস্বীকার করলেও স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইউক্রেন থেকে চুরি যাওয়া শস্য সিরিয়ার লাতাকিয়া বন্দরে নিয়ে গেছে রুশ জাহাজ।

সোমবার (৩০ মে) আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এমটাই জানা যায়।

খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ধাপের জাহাজ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা এসব ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজকে দেখা গেছে।

এই জাহাজটিকে শেষবার গত ১৯ মে সেভাস্তোপলে দেখা যায়। এরপর তুর্কি উপকূল বরাবর বসফরাস প্রণালী ও দক্ষিণে ট্রানজিট করা হয়। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটি প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আগের প্রতিবেদনে জানিয়েছিল, ট্রাকের বহরকে দক্ষিণ ইউক্রেনের খামার এবং সাইলো থেকে ক্রিমিয়ায় শস্য নিয়ে যেতে দেখা যায়। আর ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে ৪ লাখেরও বেশি টন শস্য লুট করেছে।


অন্যান্য সংবাদ