রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : May 30, 2022

ব্রাজিলের পারনাম্বুকো প্রদেশের রেসিফ এবং ওলিন্ডার শহরে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৫৬ জন। শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। জীবিতদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। রোববার বেসামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর। সোমবার সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে, দক্ষিণ মেক্সিকোয় একটি হারিকেন আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ‘আগাথা’ নামের ঝড়টি ঘন্টায় ১১০ মাইল বেগে ধেয়ে আসতে পারে। এতে দক্ষিণ মেক্সিকোর কিছু অংশে ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।


অন্যান্য সংবাদ