মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

‘পাগলা ঘোড়া’ ছাত্রলীগ-যুবলীগকে বেপরোয়া ছেড়ে দেয়া হয়েছে

রিপোর্টারের নাম : / ৫৩ জন দেখেছেন
আপডেট : May 28, 2022

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ছাত্রলীগ ও যুবলীগকে পাগলা ঘোড়ার সঙ্গে তুলনা করে বলেছেন, তাদের বেপরোয়া ছেড়ে দেয়া হয়েছে, তারা এখন অন্য দল ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা করেছে। শুধু হামলাই করছে না, তারা দেশের আদালত চত্বরকেও রক্তাক্ত করেছে। এছাড়া সাধারণ মানুষও তাদের হামলার শিকার হচ্ছেন।

শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের উদ্যোগে বিরোধী দলের রাজনৈতিক নেতা-কর্মী ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা-মামলা, হুমকি-হয়রানি ও গুমের শিকার নাগরিকদের সন্ধান এর দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় নুর আরও বলেন, ‘আজকে ছাত্রলীগ, যুবলীগকে পাগলা ঘোড়ার মতো বেপরোয়া ছেড়ে দেয়া হয়েছে। তারা অন্য দল ও ভিন্নমতের নাগরিকদের ওপর হামলা করেছে। বর্তমান বিনা ভোটের সরকার ১৩ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করে আছে, ভবিষ্যতেও স্বৈরতন্ত্র কায়েম করতে চায়।’

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি রেজা কিবরিয়া বলেন, দেশে নৈরাজ্য চলছে। ছাত্রলীগ রাস্তায় রাস্তায় মানুষকে আক্রমণ করছে। তারা আদালতে গিয়েও আক্রমণ করেছে।

সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে নুর বলেন, শেখ হাসিনা সরকারের পতন হলে আপনারা একটি সম্মিলিত সরকার গঠন করবেন। কিন্তু আপনাদের আচরণ যদি এখনো অসহিষ্ণু হয়, তাহলে মানুষ কিভাবে আপনাদের কাছ থেকে একটা সহনশীল রাষ্ট্র আশা করবে?

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবের সামনে আগেই থেকেই অবস্থান নিয়ে সমাবেশ করছিল জাতীয়তাবাদী যুবদল। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের নেতৃত্বে বেলা ১১টার দিকে মিছিলটি সেখানে গিয়ে আটকা পড়ে। পরে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে গণ অধিকার পরিষদের মিছিলটি আবার পল্টন জিরো পয়েন্টে ফিরে আসে।


অন্যান্য সংবাদ