মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে খাদ্য সঙ্কট নিরসনে সহায়তায় প্রস্তুত পুতিন

রিপোর্টারের নাম : / ৫১ জন দেখেছেন
আপডেট : May 27, 2022

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগিকে বলেছেন, ইউক্রেন প্রশ্নে আরোপ করা বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আসন্ন খাদ্য সঙ্কট এড়াতে মস্কো ‘গুরুত্বপূর্ণ অবদান’ রাখার ব্যাপারে প্রস্তুত রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি পুতিন প্রতিবেশি দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এসব নিষেধাজ্ঞা ও সামরিক অভিযানের কারণে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ থেকে সার, গম ও অন্যান্য পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়। এই দুই দেশ আন্তর্জাতিক গম সরবরাহের ৩০ শতাংশ উৎপাদন করে থাকে।
ফোনালাপের পর ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পুতিন জোর দিয়ে বলেছেন- পশ্চিমাবিশ্বের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে রুশ ফেডারেশন খাদ্যশস্য ও সার রপ্তানির মাধ্যমে খাদ্য সঙ্কট নিরসনে উল্লেখযোগ্য অবদান রাখার ব্যাপারে প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে আরো বরা হয়, আজভ ও কৃষ্ণ সাগরের বিভিন্ন বন্দর থেকে বেসামরিক জাহাজগুলো চলে যাওয়ার জন্য প্রতি দিন মানবিক করিডোর খোলা রাখাসহ জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে কথাও বলেন পুতিন। ইউক্রেন এসব জাহাজ আটকে রেখেছে।


অন্যান্য সংবাদ