মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ২

বান্দরবান প্রতিনিধি / ৬৩ জন দেখেছেন
আপডেট : May 26, 2022
পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, নিহত ১

বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৭জন আহত হয়েছে। হতাহতরা সবাই ঢাকা বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী।

সূত্রে জানা যায়, থানচি উপজেলার জীবননগর এলাকার ঢালুতে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই ১ পর্যটকের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে কয়েকজনকে বান্দরবান আনা হলে সেখানেও একজনের মৃত্য হয় তার নাম হামিদুল ইসলাম। তিনি ঢাকা বুয়েটের নিরাপত্তা শাখার কর্মচারী বলে জানা যায়।

ঘটনায় আহতরা হলেন, বুয়েট নিরাপত্তা শাখার কর্মচারী হামিদুল ইসলাম,ওয়াহিদ,জয়নাল, মিলন, মঞ্জুর, রাজিব, আব্দুল মালেক এবং চালক ফারুক।

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঢাকা থেকে মাইক্রোবাস ভাড়া করে বান্দরবান বেড়াতে এসেছিল ৯ জনের একটি পর্যটক দল। বান্দরবান সদর থেকে থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি খাদে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় জানান ,দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধারে পাহাড়ের গভীরে কাজ করছে আর এ বিষয়ে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন বলে জানান তিনি।


অন্যান্য সংবাদ