মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ইউক্রেনের দুই প্রদেশের বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেবে মস্কো

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : May 26, 2022

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বন্দর শহর খেরসন ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বুধবার এ বিষয়ক এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর ইতোমধ্যে খেরসনের পূর্ণ দখল চলে এসেছে রুশ বাহিনীর হাতে। জাপোরিজ্জিরও প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করছে রাশিয়া।

মস্কো ও রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা বলেছেন, অদূর ভবিষ্যতে এই দুই অঞ্চলকেই রাশিয়ার অংশ হিসেবে দেশটির মানচিত্রে অন্তর্ভূক্ত করা হবে।

২০১৯ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখন্ড দনেৎস্ক ও লুহানস্কের জন্যও একই ডিক্রি জারি করেছিল রাশিয়া। তার আওতায় বর্তমানে দনেৎস্ক ও লুহানস্কের হাজার হাজার মানুষ রাশিয়ার পাসপোর্টের অধিকারী।

নিয়ম অনুযায়ী রাশিয়ার নাগরিকত্ব পেতে হলে সেই দেশটিতে বসবাসের রেকর্ড থাকতে হয়, আর্থিক সঞ্চয় বিষয়ক তথ্য জমা দিতে হয় এবং রুশ ভাষা বিষয়ক পরীক্ষায় পাস করতে হয়। কিন্তু পুতিন যে ডিক্রিতে স্বাক্ষর করতে যাচ্ছেন, সেটি বাস্তবায়ন হলে খেরসন ও জাপোরিজ্জায়ার আগ্রহী বাসিন্দাদের এসব শর্ত পালন না করলেও চলবে।

দনেৎস্ক ও লুহানস্কের রুশ পাসপোর্টধারীদেরও এসব শর্তের মধ্য দিয়ে যেতে হয়নি। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে দুই মাস সীমান্তে সেনা মোতায়েন রাখার পর গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইতোমধ্যে তৃতীয় মাসে গড়িয়েছে ইউক্রেনে রুশ সেনাদের বিশেষ সামরিক অভিযান। এই তিন মাসে ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোলের পূর্ণ দখল নিয়েছে রাশিয়া। জাপোরিজ্জিয়ারও একটি বড় অংশ চলে গেছে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।


অন্যান্য সংবাদ