মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

করোনায় আক্রান্ত ফরাসি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ৮১ জন দেখেছেন
আপডেট : November 23, 2021

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) তার দফতরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এদিকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। আজ মঙ্গলবার  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

করোনাভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা আগেই নিয়েছেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

রয়টার্স বলছে, সম্প্রতি বেলজিয়াম সফরে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, জ্যঁ ক্যাসটেক্স আগামী ১০দিন আইসোলেশনে থাকবেন এবং ওই অবস্থা থেকেই তিনি তার দায়িত্বপালন অব্যাহত রাখবেন।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। আর তাই সংক্রমণ কমিয়ে আনতে এবং মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ইউরোপের বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে।


অন্যান্য সংবাদ