মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক / ১০১ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের আইন অনুযায়ী গোষ্ঠীটির সদস্য বা সমর্থকদের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে হামাস।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আগামী সপ্তাহে দেশটির সংসদে হামাসকে নিষিদ্ধের বিলটি উত্থাপন করবেন। তিনি গোষ্ঠীটিকে তীব্রভাবে ইহুদি বিরোধী বলে অভিহিত করেছেন। ইহুদি সম্প্রদায়কে রক্ষা করার জন্য এটি প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

প্যাটেল এক বিবৃতিতে বলেন, হামাসের উল্লেখযোগ্যভাবে সন্ত্রাসী সক্ষমতা ও তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তাই আজ আমি হামাসকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কাজ করছি।

সন্ত্রাসবাদ আইনের অধীনে হামাসকে নিষিদ্ধ করা হবে। যদি কেউ গোষ্ঠীটিকে সমর্থন করে, তাদের পতাকা উড়ায় বা কোনো সমাবেশ করে তাহলে তাদের সন্ত্রাসবাদ দমন আইনে বিচার করা হবে।

এর প্রতিক্রিয়ায় হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের পাপের ক্ষমা চাওয়ার বা নিজেদের সংশোধনের পরিবর্তে আগ্রাসনকারীদের সমর্থন করছে। ফিলিস্তিনিদের ভূমি তারাই ইহুদিদের দিয়েছে।

হামাস তার সমর্থকদের যুক্তরাজ্যের পদক্ষেপের নিন্দা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ভূমি দখল, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়ি-ঘর ভেঙে ফেলা ও গাজা উপত্যকায় ২০ লাখের বেশি মানুষকে অবরুদ্ধ করে রাখাকে ‘সন্ত্রাসবাদ’ হিসাবে বর্ণনা করেছে গোষ্ঠীটি।


অন্যান্য সংবাদ