মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৮২ জন দেখেছেন
আপডেট : November 18, 2021

সৌদি জোটের হামলায় ২০০ হুথি বিদ্রোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় হুথিদের লক্ষ্য করে ৩৫টি হামলা চালানো হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জোটের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জোটের তথ্যানুযায়ী, এ হামলায় দুইশ’র বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। পাশাপাশি ধ্বংস করা হয়েছে তাদের ২৪টি সামরিক যান। মারিবের যুদ্ধে এখন পর্যন্ত ২৭ হাজার হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। হুথিদের আরও ক্ষতির সম্মুখীন হতে হবে বলেও সতর্ক করেন জোটের মুখপাত্র।

২০১৪ সালে বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ।

জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুথি বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ। ইয়েমেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে। সম্প্রতি সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে হুথি বিদ্রোহীরা।


অন্যান্য সংবাদ