মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক / ৭০ জন দেখেছেন
আপডেট : November 4, 2021
Slow Motion Shot of an Oilfield Worker Welding Two Pipes Together as Sparks Fly Next to a Derrick at an Oil and Gas Drilling Pad Site on a Sunny Day

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জন হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। দেশটির জরুরি পরিষেবা বিভাগ বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজের।

লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাব্যবস্থাপক ফেমি ওকে-ওসানিনতোলু বলেন, নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

ধসে পড়া ভবনটিতে ‘অস্বাভাবিকতা’ নজরে আসার পর চলতি বছরের শুরুতে এর অবকাঠামো নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয় রাজ্য সরকার।

লাগোস রাজ্যের ডেপুটি গভর্নর ওবাফেমি হামজাত বলেন, ২১ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে গত জুনে এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্প্রতি শ্রমিকরা কাজ করার অনুমতি পায়। নির্মাণাধীন অংশেই দুর্ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

তবে কি কারণে অবকাঠামোগত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল তা স্পষ্ট করে বলেননি তিনি। কিন্তু লাগোস রাজ্যের বিল্ডিং কন্ট্রোল এজেন্সির প্রধান জানান, ভবনটি নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করা হয়, যা ছিল ভয়ঙ্কর।

জানা গেছে, ফোর স্কোর হোম লিমিটেড আবাসন স্কিমের পরিকল্পনা করে ভবনটি নির্মাণ করছিল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার অন্য এলাকাগুলোতেও তাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।

 


অন্যান্য সংবাদ