মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

মার্কিন স্বীকৃতি পেল না তালেবানরা

আন্তর্জাতিক ডেস্ক / ১১৮ জন দেখেছেন
আপডেট : October 11, 2021

মার্কিন স্বীকৃতি পেল না তালেবানরা। কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান এবং মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যকার দু’দিনব্যাপী  দ্বিপক্ষীয় আলোচনায়   বিভিন্ন ইস্যু এবং আফগানিস্তানে আটকে পড়া লোকজনকে উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই প্রথম আমেরিকা এবং তালেবান গোষ্ঠী মুখোমুখি আলোচনায় বসল। দোহা থেকে আফগান গণমাধ্যম জানিয়েছে, দু’দিনের এই আলোচনাকে তালেবান ইতিবাচক হিসেবে দেখছে।

তালেবান জানিয়েছে, আলোচনা ভালোভাবেই এগিয়েছে, ওয়াশিংটন আফগানিস্তানের মানবিক ত্রাণ সহায়তার প্রবাহ খুলে দিতে রাজি হয়েছে। তবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে রাজি হয়নি।

তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। আমেরিকার সাথে তালেবান প্রতিনিধি দলের আলোচনার মূল উদ্দেশ্য ছিল ওয়াশিংটন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায়। এ লক্ষ্য অর্জিত হলে তালেবানের পক্ষে আন্তর্জাতিক অর্থনৈতিক সমর্থন পাওয়া সহজ হতো।

আফগানিস্তানে আটকে পড়া বিদেশি নাগরিক এবং স্থানীয় যেসব লোক আফগানিস্তান ছেড়ে চলে যেতে চান তাদের ব্যাপারে তালেবান বলেছে, তাদের চলাচলের ব্যাপারে স্বাভাবিক নীতি অনুসরণ করা হবে। মার্কিন পক্ষ আলোচনাকে কার্যকর সংলাপের অংশ হিসেবে উল্লেখ করলেও তালেবানকে স্বীকৃতি দিতে রাজি হয়নি।

সূত্র : পার্সটুডে


অন্যান্য সংবাদ