মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক / ৬৮ জন দেখেছেন
আপডেট : October 4, 2021

ফুমিও কিশিদা সোমবার পার্লামেন্টের ভোটে জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আশা করা হচ্ছে তিনি শিগগিরই নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবেন।

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা গত বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দলটির নতুন নেতা নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারো কোনো।

জাপানের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে ফুমিও কিশিদার পক্ষে ভোট পড়ে ৩১১ এবং বিরোধী নেতা ইয়োকিও এদানো পেয়েছেন ১২৪ ভোট।

পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ফুমিও কিশিদা নিশ্চিতভাবেই নির্বাচিত হবেন বলেই মনে করা হচ্ছিল। তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী।

নি¤œকক্ষের স্পিকার তাদামুরি অশিমা ভোটাভুটির পর ফুমিও কিশিদাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।
উচ্চকক্ষের ভোটেও ফুমিও কিশিদাকেই অনুমোদন দেয়া হয়।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন।

পার্লামেন্টের ভোটাভুটির আগে কিশিদা বলেছেন, তিনি দেশের এই শীর্ষ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছেন।
সাংবাদিকদের তিনি বলেন, এটি প্রকৃত অর্থে হতে যাচ্ছে একটি নতুন সূচনা।


অন্যান্য সংবাদ