মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৯ জন দেখেছেন
আপডেট : September 28, 2021

আন্তর্জাতিক একটি বাণিজ্য মেলা পরিদর্শনের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ওপর ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে।

স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) ফ্রান্সের লিয়ন শহরে একজন দর্শনার্থী ম্যাক্রোর মুখে ডিম ছুড়ে মারেন। তবে ডিমটি তার কাঁধে এসে পড়লেও ভেঙে যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডিম নিক্ষেপ করা ওই তরুণের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি কী কারণে ডিম ছুড়ে মেরেছেন, তাও জানা যায়নি।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ম্যাক্রোঁ ভিড়ের মধ্যে হেঁটে মেলা পরিদর্শন করছেন। এ সময় কিছুটা দূর থেকে এক তরুণ তার ওপর একটি ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার কাঁধে লেগে নিচে পড়ে যায়। এ সময় নিরাপত্তারক্ষীরা ম্যাক্রোঁকে ঘিরে ধরেন এবং ডিম নিক্ষেপ করা তরুণকে সরিয়ে নেন।

সেখানে গণমাধ্যমকর্মীদের ফরাসি প্রেসিডেন্ট বলেন, যদি আমাকে কিছু বলার থাকে, তাহলে তিনি (ডিম ছুড়ে মারা তরুণ) আসতে পারেন।

এর আগে জুনে ফ্রান্সের ভ্যালেন্স শহরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে করমর্দনের সময় এক তরুণ ম্যাক্রোঁকে চড় মেরেছিলেন। পরে তাকে আটক করা হয়। ইয়েলো ভেস্ট আন্দোলনের সমর্থক ওই তরুণের চার মাসের কারাদণ্ড হয়।


অন্যান্য সংবাদ