মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৬ লাখ ৯২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক / ১০১ জন দেখেছেন
আপডেট : September 18, 2021

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৯২ হাজার ৮১১ জন। আর শনাক্ত হয়েছেন মোট ২২ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫৫২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৮১১ জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৯০৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭১৪ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৫৬৩ জন।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ২ হাজার ৫৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৭৪৪ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


অন্যান্য সংবাদ