মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে করোনায় কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক / ৯৯ জন দেখেছেন
আপডেট : August 28, 2021

বিশ্বজুড়ে কমতে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৯০০ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ১১ হাজার ২৮৯ জন।

এ নিয়ে করোনায় মোট মৃত্যু প্রায় ৪৫ লাখ এবং মোট আক্রান্ত ২১ কোটি ৬১ লাখ ৬৩ হাজার ৭৩৬ জনে। ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (২৮ আগস্ট) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৬ লাখ ৫৩ হাজার ৪০৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ১৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৪০৩ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ৭ লাখ ৩ হাজার ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৩৯৬ জন।

এদিকে বাংলাদেশেও করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। বাংলাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। এছাড়া মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ৮৪৬ জন।


অন্যান্য সংবাদ