মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কাবুল বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক / ৯৭ জন দেখেছেন
আপডেট : August 23, 2021

আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন।

সোমবার (২৩ আগস্ট) কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর পাশাপাশি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আফগান নিরাপত্তা সদস্যরাও। সোমবার এক অজ্ঞাত বন্দুকধারী সেখানে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, কাবুল বিমানবন্দরে উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ের সময় একজন আফগান গার্ড নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

বিমান বন্দরের এই গেটে মার্কিন বাহিনী ও জার্মান বাহিনী দায়িত্বপালন করছে বলেও টুইটারে জানিয়েছে জার্মানির সামরিক বাহিনী।

এর আগে রোববার বিমানবন্দর গেটের সামনে হুড়োহুড়িতে ৭ জনের মৃত্যু হয়। এছাড়াও ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর থেকে বিমানবন্দরে ২০ জন নিহত হওয়ার কথা এর আগে জানিয়েছিল তালেবান ও ন্যাটো।


অন্যান্য সংবাদ