মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

প্রয়োজনে তালেবানের সংগে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক / ১২৫ জন দেখেছেন
আপডেট : August 21, 2021

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আফগানিস্তানের সংকটের একটি সমাধান খুঁজে বের করতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে যুক্তরাজ্যের। প্রয়োজনে তালেবানের সংগে কাজ করবে সরকার।

শুক্রবার (২০ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনে সাংবাদিকদের সংগে আলাপকালে এমন মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

মার্কিন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবান। কিন্তু আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বরিস জনসন।

এর আগেও এক সাক্ষাৎকারে বরিস বলেছিলেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। আমরা চাই না কেউ দ্বিপক্ষীয়ভাবে তালেবানকে স্বীকৃতি দিক।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, কাবুলের পতনের দিনই পালিয়ে দেশ ছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির সংগে যুক্তরাষ্ট্রের কোনও যোগাযোগ নেই। তবে তালেবানের সংগে যোগাযোগ রয়েছে ওয়াশিংটনের। অন্যদিকে তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশাবাদের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


অন্যান্য সংবাদ